| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।

বিস্তারিত...

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা করেছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০টি শিশুসহ শতাধিক প্রাণহানী ঘটেছে। এই আগ্রাসনের প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে।

বিস্তারিত...

জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

দখলদার ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।

বিস্তারিত...

এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুকে ফোনকলে মোদি

যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে একটি বিবৃতি দিয়েছে মোদি।

বিস্তারিত...

খামেনির মৃত্যুতে কারাগার থেকে ইমরান খানের শোকবার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-এর দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ(পিটিআই)। রোববার (১ মার্চ) কারাগারে থাকা ইমরান খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে দলটি এ প্রতিক্রিয়া জানায়।

বিস্তারিত...

ইরান আক্রমণে ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছিলেন সৌদি যুবরাজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা ও দেশটির ইসলামি শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে হামলার জন্য কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে যাচ্ছিল সৌদি আরব। গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন প্রায় ৪ দশক ধরে ইরানের ক্ষমতায় থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলার নেপথ্যে ছিল দুই আঞ্চলিক মিত্র ইসরায়েল ও সৌদি আরবের জোরালো তদবির।

বিস্তারিত...

ইরানে অভিযান শুরু হওয়ার পর ৩ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো মার্কিন সেনাদের প্রাণহানি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে

বিস্তারিত...

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে, ইসরাইল, ইরানের সঙ্গে জ্বলছে আরব দেশগুলোও। এবার নতুন দিকে মোড় নিয়েছে ঘটনা। পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় রাজি হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

বিস্তারিত...

লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে এক লাফে ১০ শতাংশ দাম বেড়েছে। রবিবার (১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড রোববার ওভার-দ্য-কাউন্টার লেনদেনে প্রায়

বিস্তারিত...

ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন সামরিক বাহিনী রবিবার (১ মার্চ) জানিয়েছে, তারা একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে এবং ইরানি বাহিনীকে অস্ত্র সমর্পণ করে তাদের অবস্থান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইরানে চলমান মার্কিন হামলার তত্ত্বাবধানকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে,

বিস্তারিত...

১০ কোটির জন্য জেলে যাওয়া রাজপালের হাতে এখন ১২০০ কোটি

দশ কোটি রুপির চেক বাউন্স মামলায় কিছুদিন আগে জেলে যেতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে। ঘটনাটি ঘিরে বি-টাউনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। পরে অন্তর্বর্তী জামিনে মুক্তি পান তিনি। জামিনে বেরিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে

বিস্তারিত...

নিজ কার্যালয়ে যেভাবে নিহত হন খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। রবিবার (১ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে।

বিস্তারিত...

ইরানের রাষ্ট্রদূতকে ডাকলো সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটি তেহরানকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করার এক দিন পর এ পদক্ষেপ এলো। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘

বিস্তারিত...

ইসরায়েলে ইরানের হামলা, নিহত অন্তত ৯

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বেইত সেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৩০ জন। ইসরায়েলের জরুরি সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহতের দাবি

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪