সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর। এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি ।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ-এর ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।
রিপোর্টার্স২৪/ধ্রুব