| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১১:১২:০৮:পূর্বাহ্ন  |  ১৪৮৫১৯১ বার পঠিত
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৪টা ১৫ মিনিটে তারা যমুনায় পৌঁছায়। বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন– জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

জামায়াতের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, এনসিপির প্রতিনিধি দলে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪