| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুরকে বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ০৭:০৯:৪৮:পূর্বাহ্ন  |  ১৬০৬৯৬২ বার পঠিত
নুরকে বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের
ছবির ক্যাপশন: নুরকে বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

রিপোর্টার্স২৪ ডেস্ক : চলমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা থাকবে। কারণ আঘাত লেগেছে দুই চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড়ধরনের সংকট সৃষ্টি হতে পারে।

রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। কিন্তু নানা কারণে বাংলাদেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকি আছে। তাকে সুস্থ দেখানোর জন্য অপ্রাণ চেষ্টা করা হবে। কিন্তু কিভাবে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। এই হামলার পিছনে কোন বড়ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়। অনতিবিলম্বে নুরুল হক নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাশেদ বলেন, নুরুল হক নুর সুস্থ হওয়ার পর তাদের ওপর হামলার ঘটনায় মামলা করবেন।

রাশেদ খাঁন বলেন, কতিপয় সেনাসদস্য মব করে নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত সেনাসদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪