| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবিধাবাদী অনেক নেতা দল ত্যাগ করলেও তৃণমূল কর্মীরা ছেড়ে যাননি : গয়েশ্বর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:১০:২৩:অপরাহ্ন  |  ১৬০৪২৭৩ বার পঠিত
সুবিধাবাদী অনেক নেতা দল ত্যাগ করলেও তৃণমূল কর্মীরা ছেড়ে যাননি : গয়েশ্বর

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বড় বড় সুবিধাবাদী নেতা অনেক সময় দল ত্যাগ করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু কখনো তৃণমূলের কর্মীরা দলের বিরুদ্ধে যাননি। খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, বিএনপি জনগণের দল। সুতরাং কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কান্দিরপাড়ে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর কান্দিরপাড় থেকে ঈদগাহ মোগলটুলী ও রাজগঞ্জ হয়ে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় যথাসময়ে। তাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তবে এ আন্তরিকতা যথেষ্ট নয়।

ভিপি নুরের ওপর যে ঘটনা ঘটেছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে—আমার মনে হয় আমরা আরেকটি যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছি।’ 

তিনি বলেন, ‘৭১-এর যুদ্ধের পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ এবং বিদেশে বসে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। কে প্রার্থী হবে কে হবেন না, কে কত ফেস্টুন বানাবেন কে বানাবেন না, কে কত লোক নিয়ে আসেন স্লোগান দেওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট নয়।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪