| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির কার্যালয়ে এনসিপির নেতারা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৪:৩০:০৫:অপরাহ্ন  |  ১৫৬৮২৪৭ বার পঠিত
বিএনপির কার্যালয়ে এনসিপির নেতারা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে দলটির গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি চেয়ারপারসনের কার্যালয়ে যায়।

এনসিপি নেতারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির শীর্ষ নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।  

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।  

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কয়েকজন।

এর আগে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানানন সারজিস আলম।  

তিনি লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা। ’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪