| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাগপা সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র নিন্দা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ২০:৪৭:২১:অপরাহ্ন  |  ১৫৮৭২৩৮ বার পঠিত
জাগপা সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র নিন্দা
ছবির ক্যাপশন: জাগপা সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র নিন্দা

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুষ্কৃতকারীদের হামলায় জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান গুরুতর আহত হয়েছেন। বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তৎক্ষণাৎ তাকে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “এই ধরনের হামলা গভীর চক্রান্তের অংশ। এটি আসন্ন জাতীয় নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হতে পারে।”

তিনি আরও বলেন, “সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।”

বিবৃতিতে তিনি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে।”

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪