| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে: দুদু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:০৬:৫৭:অপরাহ্ন  |  ১৫৯৩৪৬২ বার পঠিত
বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে: দুদু
ছবির ক্যাপশন: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার: বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণঅধিকারের মধ্যে সংঘর্ষ এবং নূরের ওপর হমলা চালানো হয়েছে মন্তব্য করে দুদু বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া ঠিক হবে না, তাহলে সামনে বিপদ আছে।

আগামীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে; তাছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাবে।

এ সময় তিনি আরও বলেন, লুটপাট শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল, তার দুই মেয়ের সময় তার চেয়ে অনেক বেশি হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪