| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল, পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৮

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১৪:০৫:০৮:অপরাহ্ন  |  ১৫৮০৮৯০ বার পঠিত
ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল, পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৮

সিনিয়র রিপোর্টার : রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার ডিএমপি জানায়, গ্রেপ্তাররা হলেন- ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ আয়োজিত মিছিলের আয়োজক মো. সজিবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানার ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় কর্মী মো. রায়হান ওরফে পলিন (২৮), পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি সদস্য মোঃ শাহাদাৎ নবী খোকা (৪২),  শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামীলীগ সেক্রেটারি মো. গোলাম মোস্তফা (৫০) ও  নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)। 

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪