| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা,অগ্নিসংযোগ’ ২ জন গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৮:৫৭:১৯:অপরাহ্ন  |  ১৪৫৮৩৬৫ বার পঠিত
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা,অগ্নিসংযোগ’ ২ জন গুলিবিদ্ধ
ছবির ক্যাপশন: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা,অগ্নিসংযোগ’ ২ জন গুলিবিদ্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

তিনি জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে এবং মনির চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি- আজ রাতের দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায় কিছু লোক। এ সময় পুলিশের সাথে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবকের বাম হাতে গুলি লাগে। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪