| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ০৫:৪৭:৪২:পূর্বাহ্ন  |  ১৫৭৯০০২ বার পঠিত
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি নতুন হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় গুলশানের চেয়ারপার্সন অফিসে এ সাক্ষাৎ হয়। এ সময় উভয় পক্ষ দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করেন।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪