| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ববি হাজ্জাজকে ‘হত্যাচেষ্টা’ গভীর চক্রান্ত: জামায়াত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ০৬:৩৮:২৯:পূর্বাহ্ন  |  ১৪৬৬৮০২ বার পঠিত
ববি হাজ্জাজকে ‘হত্যাচেষ্টা’ গভীর চক্রান্ত: জামায়াত
ছবির ক্যাপশন: জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার /ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

দেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নেতাদের ওপর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা চালানোর তীব্র নিন্দা জানিয়ে দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও নেতাদের ওপর ধারাবাহিক হামলা একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। এর মাধ্যমে দেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাগপার (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপরও একইভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। ববি হাজ্জাজের ওপর হামলাও এই ধারাবাহিক চক্রান্তেরই একটি অংশ।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এমন হামলার ঘটনা প্রমাণ করে যে, দেশে ফ্যাসিবাদী শাসনের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করতে চায়। বিশেষ করে যখন দেশ জাতীয় নির্বাচনমুখী, তখন এমন ঘটনা জাতির জন্য অশনি সংকেত বহন করছে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪