| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান জানালেন সালাহউদ্দিন আহমদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১৫:১৮:২৮:অপরাহ্ন  |  ১৫৫০৮১১ বার পঠিত
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান জানালেন সালাহউদ্দিন আহমদ
ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

সিনিয়র রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতি শিগগির আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন । 

তিনি আরও বলেন,  তারেক রহমান তাঁর মেধা, যোগ্যতা, শ্রম ও নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আমাদের নেতার সঙ্গে আন্দোলন, সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যেয়ে যে পরিপক্বতা তাঁর মধ্যে দেখেছি, এই জাতি ইনশা আল্লাহ তাঁর নেতৃত্বে অনেক দূরে এগিয়ে যাবে।’

সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, ২০২৬-এর ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বেছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত- দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেলো, এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে দেড়মাইল দূরে গিয়ে বলছে বাংলা। এই হলো (আওয়ামী লীগ) তাদের অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আগামীর নেতৃত্ব।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে, আগামী নির্বাচনে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলোর বাস্তাবায়ন সংসদের মাধ্যমে হবে ।

এছাড়া, জুলাই ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করবে, ওয়েবসাইটে তা পাবলিশ হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলোতে অঙ্গীকার করবে বলেও মনে করেন সালাহউদ্দিন আহমদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪