| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬২৫৮০৪ বার পঠিত
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ
ছবির ক্যাপশন: ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‌খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটি। 

আজ বৃহস্পতিবার সকাল ১১:৩০  মিনিটের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাধারণ লোকের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে। এছাড়া শহরের বেশ কিছু স্পটে উক্ত কর্মসূচি পরিচালনা করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ‌ সৈকত হোসেন সদস্য সচিব ‌ মাহফুজুর রহমান সবুজ, শিবলী সাদিক, মইমুল হাসান টিপু, জাহিদুল ইসলাম, নিজামুল মল্লিক, মহম্মদ রনি, মোহাম্মদ মুসা শেখ, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পাঁচ শতাধিক লোকের মধ্যে ‌বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪