| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে নারীসহ ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ২২:১৩:২৭:অপরাহ্ন  |  ১৯৬ বার পঠিত
রাজবাড়ীতে নারীসহ ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। এর আগে গত বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার খোশবাড়ি গ্রামের মমতাজ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম, মোশবাড়ী হরিপুর কোর্টপাড়া গ্রামের মুক্তার মোল্লার স্ত্রী ঝর্ণা আজার, গোপালপুর গ্রামের কাশেম মোল্লার ছেলে লাল চাঁদ মোল্লা, চর শ্যামনগর গ্রামের হাসেম মোল্লার ছেলে মোয়াজ্জেম হোসাইন, চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আমজাদ কাজীর ছেলে সোহান কাজী, শ্রীপুর গ্রামের সেকেন সরদারের ছেলে হুমায়ুন কবির, একই এলাকার আব্দুর রব মোল্লার ছেলে ফিরোজ মোল্লা এবং কৃষ্ণপুর গ্রামের আনছের খানের ছেলে হাবিবুর রহমান খান।

ওসি উত্তম কুমার ঘোষ জানান, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪