| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৬৯০৬৫ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য এক অভিযানে অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বুধবার রাতে সদর থানা পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে শহরের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার রাস্তার মোড়ে সন্দেহভাজন অবস্থায় মো. আরিফ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১৩ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই শফিউল ইসলাম।

অপরদিকে, একই রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামে শাহাজাহান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাজাহান পালিয়ে যান।

পরে তাঁর বাড়ির খড়ির ঘর থেকে ৪ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাঁজা জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়।

এ ঘটনায় শাহাজাহানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান জানান, পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪