| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরকারের কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৭৮৭৪৯ বার পঠিত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরকারের কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি : দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, করিডোর দেয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাজেক ও সেন্টমার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সস্পষ্ট করার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটা সত্য; কিন্তু গত ৮ মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশে অনেক চাঁদাবাজি হচ্ছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে চাঁদাবাজি করছে কারা? বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিএনপির মধ্যে এখন কোনো চাঁদাবাজ নেই। আমি বর্তমান সরকারকে বলতে চাই যেই চাঁদাবাজি করুক বুকে সাহস থাকলে আপনারা তাদেরকে ধরে ফেলুন। আমরা জানি আপনাদের সেই সাহস নেই। কারণ বর্তমানে যারা সরকারে আছে তাদের সাঙ্গপাঙ্গরাই এখন চাঁদাবাজি করছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন; কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসেন নাই। তাই উলটাপালটা চিন্তা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন। আমি তাদের উদ্দেশ্যে বলব- তারেক রহমান অবশ্যই আসবেন। তিনি সময় মতোই দেশে আসবেন। মাথায় রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাই আমাদের নেতা তারেক রহমানকে ভেবেচিন্তে এগোতে হবে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর , কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪