নারায়নগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোমিনুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মিলন (৪৯) ও সজিব (৪১)। এবং যাবজ্জীবন সাজা পেয়েছেন আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী।
সাজাপ্রাপ্ত লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ মামলায় খালাস পেয়েছেন রবিন নামে অপর এক অভিযুক্ত।
মামলার নথির বরাতে পুলিশ পরিদর্শক কাইউম খান বলেন, নিখোঁজের তিনদিন পর ২০০৯ সালের ২০ আগস্ট ব্যবসায়ী নুরুল হকের বস্তাবন্দি মরদেহ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
.
রিপোর্টার্স২৪/এস