| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টনি ব্লেয়ার গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হতে পারেন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৪:১২:৩৭:পূর্বাহ্ন  |  ১৫২৭৫৬৪ বার পঠিত
টনি ব্লেয়ার গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হতে পারেন
ছবির ক্যাপশন: টনি ব্লেয়ার গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হতে পারেন

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক  : যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সমর্থনে গাজার যুদ্ধবিরতির পর অন্তর্বর্তী প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই প্রশাসন ৫ বছরের জন্য গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে এবং পরে নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতে হস্তান্তর করা হবে।

হোয়াইট হাউজ এই পরিকল্পনার পক্ষে থাকলেও, টনি ব্লেয়ারের অফিস জানিয়েছে, তিনি গাজার জনগণকে ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো পদক্ষেপ সমর্থন করবেন না।

টনি ব্লেয়ার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। পরিকল্পনাটি পূর্ব তিমুর ও কসোভোর আন্তর্জাতিক প্রশাসনের আদলে গঠিত হবে এবং প্রাথমিকভাবে মিশরে কার্যক্রম শুরু করবে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দ্বি-রাষ্ট্র সমাধানে কাজ করতে প্রস্তুতি জানিয়ে গাজার শাসনে হামাসের অংশ থাকবে না এবং গোষ্ঠীকে নিরস্ত্র করতে হবে বলে মন্তব্য করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪