| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইফোন কিনতে ‘ভিক্ষা’ চাইছেন মাহি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১০:২৩:০০:পূর্বাহ্ন  |  ১৫০২৯৬০ বার পঠিত
আইফোন কিনতে ‘ভিক্ষা’ চাইছেন মাহি
ছবির ক্যাপশন: মাহি সিং

ইন্টারন্যাশনাল ডেস্ক: আইফোনের নতুন মডেল আইফোন ১৭ সিরিজ লঞ্চ করেছে অ্যাপল। নতুন মডেলটি হাতে পেতে এরই মধ্যে অনেকেই ভিড় জমাচ্ছেন দোকানে, আবার কেউ কেউ শুধু দূর থেকে তাকিয়ে কষ্ট পাচ্ছেন। এই তালিকায় এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহি সিং।

আইফোন কেনার জন্য তিনি ভক্তদের কাছে প্রকাশ্যে ‘ভিক্ষা’ চেয়েছেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও বার্তায় মাহি অনুরোধ করেছেন—‘যে যতটুকু পারেন, এক রুপি, দুই রুপি বা তিন রুপি করে সাহায্য করুন।’

মাহি তার ভিডিওতে বলেন, ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স বাজারে এসেছে। এর কালারটি আমার ভীষণ ভালো লেগেছে। তিন মাস আগে বাবা আমাকে আইফোন ১৬ কিনে দিয়েছেন। কিন্তু আগামী ২১ অক্টোবর আমার জন্মদিনে আমি আইফোন ১৭ প্রো ম্যাক্স চাই। বাবা আমাকে আর এটি কিনে দেবেন না। তাই যদি আপনারা সবাই সামান্য সামান্য করে দেন, আমি এই ফোন কিনতে পারব। এটি হবে আমার স্বপ্নপূরণ।’

তিনি আরও যোগ করেন, ‘ফোনটির প্রতি আমার ভালোবাসা ভাষায় প্রকাশ করতে পারব না। যদি আপনারা সাহায্য করেন, আমি হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাব।’

ইনফ্লুয়েন্সারের এ ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশির ভাগ মানুষই তার এ উদ্যোগকে ‘হাস্যকর ও অনুচিত’ বলে মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘যারা এমন ভিডিও দেখতে ফোন চাপে, তারাই তাকে ১-২ রুপি দিয়ে সাহায্য করবে। আসলে সে ভিক্ষাই চাইছে।’

আরেক ব্যবহারকারী সমালোচনা করে লিখেছেন, এভাবে হলে আগামীতে হয়তো বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্যও দান-খয়রাত করবে মেয়েটা।

আবার কেউ কেউ বলছেন, ইউটিউবে সুপারচ্যাট আর ক্রাউডফান্ডিংয়ে ধনী ইনফ্লুয়েন্সাররা টাকা তুললে কেউ কিছু বলে না। কিন্তু গরিব কেউ চাইলে সবার সমস্যা হয়।

সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে দ্বিমত দেখা দিলেও ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই অভিনব এ পন্থাকে আধুনিক ‘ক্রাউডফান্ডিং ট্রেন্ড’ বলে আখ্যা দিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪