| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনায় তিন নারীকে খুনের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১১:০১:৫৬:পূর্বাহ্ন  |  ১৫১০১৫০ বার পঠিত
আর্জেন্টিনায় তিন নারীকে খুনের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ
ছবির ক্যাপশন: আর্জেন্টিনায় ৩ নারীকে খুনের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : আর্জেন্টিনায় লাইভে তিন নারীকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে তুলকালাম। বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ নাগরিকরা।

১৫ বছর বয়সী লারা গুটিয়ারেজ এবং ২০ বছর বয়সী মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিল্লোর বর্বর হত্যা সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হয়।

পুলিশের ধারণা, একটি মাদক চক্র এই হত্যার পিছনে রয়েছে এবং এটি অন্যদের সতর্ক করার জন্য সম্প্রচার করা হয়েছিল।

জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত পাঁচজন সন্দেহভাজন—তিন পুরুষ এবং দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নেতা, ২০ বছর বয়সী একজন পেরুভিয়ান যুবক এখনও পলাতক। তদন্তকারীরা জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর ভিকটিমদের একটি পার্টির জন্য ভ্যানের মধ্যে আনা হয়েছিল।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই হত্যাকান্ডের সাথে সংযোগ রয়েছে ইন্টারন্যাশেনাল ড্রাগ অর্গানাইজেশনের। এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ।

সূত্র: বিবিসি নিউজ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪