| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তে অটল অস্ট্রেলিয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৮:০৫:৫৫:পূর্বাহ্ন  |  ১৪৬৮৪৬৯ বার পঠিত
ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তে অটল অস্ট্রেলিয়া
ছবির ক্যাপশন: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার সরকারের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্ব শান্তি ও যুদ্ধবিরতি চায় মধ্যপ্রাচ্যে। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম এসবিএস নিউজ এ খবর জানায়।

গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করার পর নতুন করে এ অবস্থান তুলে ধরেন আলবানিজ।

যুক্তরাজ্যে রাজা চার্লসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশ্ববাসী আমাদের অবস্থান স্পষ্টভাবে বুঝে নিয়েছে। মানুষ মধ্যপ্রাচ্যে শান্তি ও যুদ্ধবিরতি দেখতে চায়। তারা জিম্মিদের মুক্তি চায়, গাজার মানুষদের কাছে সাহায্য পৌঁছাতে চায়।’ 

আলবানিজ জানান, অস্ট্রেলিয়ার মতো কানাডা ও যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এটি মূলত একটি ‘সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা’, যা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে নতুন গতি আনবে।

ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলতে থাকায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃতির বিষয়টি সামনে এসেছে। 

জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪