| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৪:৪৬:৪৬:অপরাহ্ন  |  ১৪২৪৫৯৬ বার পঠিত
ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে গোয়েন্দা সংস্থা সিআইএকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা।

হোয়াইট হাউজে বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রধানত দুটো কারণে সিআইএকে মিশন পরিচালনার অনুমতি দিয়েছি। প্রথম কারণ, ভেনেজুয়েলা সরকার তাদের কারাগারের সব অপরাধীকে যুক্তরাষ্ট্রে এনে ছেড়ে দিয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, সেখান থেকে আমাদের দেশে প্রচুর মাদক পাচার হচ্ছে। 

ট্রাম্পের অনুমোদনের কারণে পৃথক বা সামগ্রিক সামরিক পরিকল্পনায় ভূমিকা রাখতে পারবে সিআইএ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উৎখাতের কোনও পরিকল্পনা তাদের অ্যাজেন্ডায় আছে কিনা, সাংবাদিকদের এমন জিজ্ঞাসায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ কেমন উদ্ভট প্রশ্ন!

বুধবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, সরকার পরিবর্তনের নামে কোনও যুদ্ধ বাঁধানো যাবে না। তাদের এসব বক্তব্য আফগানিস্তান, ইরাক, লিবিয়ার মতো ব্যর্থ যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। সিআইএ-নেতৃত্বাধীন অভ্যুত্থান নয়, আমরা শান্তি চাই।

এর আগে কারাকাস ও পার্শ্ববর্তী মিরান্দা রাজ্যে সেনা মহড়ার নির্দেশ দেন মাদুরো। টেলিগ্রামে এক বার্তায় তিনি জানান, দেশ রক্ষায় সামরিক বাহিনী, পুলিশ ও বেসামরিক মিলিশিয়া প্রস্তুত থাকবে।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধংদেহি বক্তব্য কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। সিআইএ’র ব্যবহার এবং ক্যারিবীয় অঞ্চলে সেনা মোতায়েন করে তারা সরাসরি আগ্রাসন ও ভয় দেখানোর নীতি প্রয়োগ করেছে।

রিপোর্টার্স২৪/টিআই/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪