| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিটি জেলায় হবে স্পোর্টস ভিলেজ: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ০২:৪৬:৩৬:পূর্বাহ্ন  |  ৭৭৭ বার পঠিত
প্রতিটি জেলায় হবে স্পোর্টস ভিলেজ: প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক কার্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের সম্ভাব্যতা ও অবকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে।

তিনি জানান, বিকেএসপির আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি বিকেএসপির বিভিন্ন কার্যালয়ে সুযোগ-সুবিধা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আমিনুল হক আরও বলেন, আগামী দিনে নতুন খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি প্রক্রিয়া সহজ করা হবে। একই সঙ্গে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত ও খেলাধুলায় সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লাসহ স্থানীয় নেতারা।

সংশ্লিষ্টদের মতে, শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কার্যালয় স্থাপিত হলে এ অঞ্চলে ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪