মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ মে) দিনভর জেলার সরকারি বিভিন্ন দপ্তরের । ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দেন এই ৩১ দফার নোট বুক।
এদিন, দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে নোট বুক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহম্মেদ । এর আগে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর হাতে তুলে দেয়া হয়েছে নোট বুক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শামীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক, শহর ছাএদল নেতা এডভোকেট রোমান হোসেন প্রমুখ। পরে নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ, জেলা পরিষদ, এলজিআরডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে ৩১ দফার নোট বুক তুলে দেন জেলা বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।
রিপোর্টাস২৪/এসএমএন