| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ইতিহাস বিষয়ক সায়েন্টিফিক সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮১৩২১৭ বার পঠিত
বগুড়ায় ইতিহাস বিষয়ক সায়েন্টিফিক সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বগুড়ায় ইতিহাস বিষয়ক সায়েন্টিফিক সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: 

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর সহযোগিতায় বগুড়ায় প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে দুইদিনব্যাপী একটি ইতিহাসভিত্তিক সায়েন্টিফিক সেমিনার। এই আয়োজনকে কেন্দ্র করে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস পরিচালক প্রফেসর ড. এম. মোস্তফা কামালের চেম্বারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসনাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড.মাহফুজুর রহমান আখন্দ, আইবিএস এর প্রফেসর ড. মোহাম্মদ নাজিমুল হক, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. মুশিয়ুর রহমান, সাদুল্লাপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার প্রমুখ।


বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার জানান, এই সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খ্যাতিমান ইতিহাস গবেষক, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরা অংশ নেবেন।


ঘণ্টাব্যাপী প্রাণবন্ত আলোচনা শেষে আইবিএস পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল বগুড়ায় অনুষ্ঠিতব্য এই সেমিনারে পূর্ণ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন। আয়োজকরা জানান, আসন্ন এই সেমিনার ইতিহাস গবেষণাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪