ইন্টারন্যাশনাল ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে হওয়া চুক্তিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সইয়ের পর ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অ্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘এটি লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে পারে। আমি শান্তি চুক্তি করাতে খুবই দক্ষ। এটি আমার কাছে প্রায় শখের বিষয় হয়ে গেছে।’
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি সই করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মালয়েশিয়ায় সই হওয়া এ চুক্তিতে ট্রাম্প নিজেও স্বাক্ষর করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এসময় উপস্থিতিত ছিলেন।
চুক্তি সইয়ের পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আমি ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। তখন শুল্ক আরোপের হুমকি দিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীকে সংঘাত বন্ধে বাধ্য করেন ট্রাম্প।
রিপোর্টার্স২৪/টিআই/এসসি