| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় গরু চুরির সময় ৪ পেশাদার চোর আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৭:৫৫:৩১:পূর্বাহ্ন  |  ১৩২৬০০২ বার পঠিত
কুষ্টিয়ায় গরু চুরির সময় ৪ পেশাদার চোর আটক
ছবির ক্যাপশন: ৪ পেশাদার চোর আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় গরু চুরির সময় চার চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৬ অক্টোবর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটককৃতদের আহম্মদপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

আটক চোর চক্রের সদস্যরা হলো— চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি এলাকার শিখন আলী (২৫), আলী কদর (২৬) ও মানিক ইসলাম (২৬) এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাক্সব্রিজ এলাকার সাব্বির হোসেন (২৬)।

জানা যায়, ‘মানিক ইসলামের নামে চারটি চুরি ও একটি দস্যুতার মামলা, আলী কদরের নামে দুটি চুরির মামলা এবং সাব্বিরের নামে তিনটি চুরির মামলা রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভোর চারটার দিকে তেঘরিয়া গ্রামের হামিদুলের গোয়ালঘর থেকে গরু বের করছিল চোর চক্রের সদস্যরা। এ সময় গরুর ডাক শুনে বাড়ির লোকজন বের হয়ে চোরদের দেখতে পায় এবং চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে চারজন চোরকে হাতেনাতে ধরে ফেলে। তবে এসময় আরও ৪ থেকে ৫জন চোর পালিয়ে যায়।’

পরবর্তীতে স্থানীয়রা আটক চোরদের আহম্মদপুর পুলিশ ফাঁড়ির নিকট হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, ‘আজ ভোরে তেঘরিয়া এলাকায় প্রফেশনাল চোর চক্রকে গরু চুরির সময় আটক করে স্থানীয়রা। পরে তাদের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় একটি চুরির চেষ্টার মামলা হয়েছে। মিরপুর থানা এলাকায় এই চক্রের অন্য কোনো কর্মকাণ্ড আছে কিনা তা তদন্ত চলছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪