| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ০১:০০:৫৭:পূর্বাহ্ন  |  ২১৪ বার পঠিত
নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আগুনে রেললাইনের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্যান্ট পরা এক যুবক কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

স্থানীয়দের বরাতে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রেললাইনে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা নিভিয়ে ফেলেন গ্রাম পুলিশ সদস্য।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হয়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঠাকুরাকোনা রেলস্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান রেলওয়ে প্রকৌশল বিভাগের বরাতে জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে রেলের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

এর আগে নেত্রকোনার চল্লিশা এলাকায় আরও দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪