| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১০:০২:৫৮:পূর্বাহ্ন  |  ১৩৬২৭৮৯ বার পঠিত
কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু
ছবির ক্যাপশন: কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বড় কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিশাল বটগাছে সজোরে আঘাত হানে। এতে চালক রাশেদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ মিয়া নীলফামারী জেলার সৈয়দপুর থানার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

কালিহাতী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন জানান, ‘একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে থানার পাশে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে নিয়ে গেছে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪