| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের মাঝে হেলমেট বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১০:২৩:৩০:পূর্বাহ্ন  |  ১৩৫৪৫৬৭ বার পঠিত
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের মাঝে হেলমেট বিতরণ

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে চালকদের মাঝে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার সামনে ঢাকা–শেরপুর মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং বিআরটিএ-শেরপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, শেরপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুহুল আমিন খান, বিআরটিএ শেরপুরের মোটরযান পরিদর্শক মো. উসমান গনি ও ট্রাফিক সার্জেন্ট মোছা. লাইলি বেগম প্রমূখ।

এ সময় সওজ-শেরপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুহুল আমিন খান বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের এই সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে। ইতোমধ্যে ৭৫টি হেলমেট বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২৫টি হেলমেট বিতরণ করা হবে।’

হেলমেট বিতরণ কর্মসূচিতে সওজ ও বিআরটিএর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪