| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের অভিযানে হোরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৪:৩৪:৫৪:পূর্বাহ্ন  |  ২১৯১১৬২ বার পঠিত
পুলিশের অভিযানে হোরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
ছবির ক্যাপশন: আটক সোহাগ হোসেন

 বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বেনাপোল বাজার বলফিল্ড এলাকার দক্ষিণে অভিযান চালিয়ে সোহাগ হোসেন (৩৭) নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটক সোহাগ হোসেন যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে জনৈক ডাক্তার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি কাকুলি খাতুনের (২৪) ঘরে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির সময় হেরোইনসহ সোহাগকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাকুলি খাতুন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, ‘আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪