| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় জমি রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো দখলের চেষ্টা, মামলা তুলে নিতে হুমকি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১১:৩২:০১:পূর্বাহ্ন  |  ১৩৩৬২৮৫ বার পঠিত
শৈলকুপায় জমি রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো দখলের চেষ্টা, মামলা তুলে নিতে হুমকি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ক্রয়করা জমি রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো মামলা তুলে নিতে বাদীকে হুমকি-ধামকি দিচ্ছেন বিক্রেতা শামিমুল ইসলাম। তিনি উপজেলার হাটফাজিলপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। ক্রেতা শ্রী গণেশের ছেলে আশিক কুমার বাধ্য হয়ে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে শৈলকুপা থানায় গণেশ সরদারের পক্ষে তাঁর ছেলে আশিক বাদী হয়ে গত বছর একটি মামলা দায়ের করেন। মামলা ও জিডি সূত্রে জানা গেছে, হাটফাজিলপুর গ্রামের মৃত সুদীর সরদারের পুত্র গণেশ সরদার ১১ বছর আগে একই গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে শামিমুল ইসলামের কাছ থেকে আর এস ২৯৯১ দাগের ৮৭৫ নং খতিয়ানের তিন শতক জমি ক্রয় করেন। জমিটির মূল্য ছিল ১ লাখ ৩৫ হাজার টাকা। ২০১৪ সালে জমির বায়নানামা হিসেবে ১৯ হাজার টাকা গ্রহণ করেন বিক্রেতা শামিম।

পরবর্তীতে ২৫ সালের মধ্যে বিভিন্ন কিস্তিতে ৫১ হাজার টাকা গ্রহণ করে জমির দখল ও স্বত্ব হস্তান্তর করেন বিক্রেতা শামিম। এরপরও জমি রেজিস্ট্রি না করে দিয়ে নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে গত বছর জমি বিক্রেতা শামিম ক্রেতা গণেশের কাছে অতিরিক্ত ২০ হাজার টাকা দাবি করলে ক্রেতা ১৬ হাজার টাকা দিতে রাজি হন।

গত বছর ক্রেতা গণেশ সরদার শামিমুল ইসলামকে আরও ১ লাখ টাকা বুঝিয়ে দেন। সব মিলিয়ে তিনি ১ লাখ ৫১ হাজার টাকা পরিশোধ করেন, যেখানে টাকা দেওয়ার কথা ছিল ১ লাখ ৩৫ হাজার।

তবে সব টাকা বুঝে পেয়েও জমি রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো জমি থেকে বাড়িঘর সরিয়ে নিতে হুমকি দেন। ভাড়া করা লোকজন দিয়ে গণেশ সরদারের পরিবারকে মারধর করেন। উপায় না দেখে গত বছর ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এতে বিক্রেতা শামিম আরও ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া গুণ্ডা বাহিনী দিয়ে তাদের ভিটে-বাড়ি উচ্ছেদ করতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন। এক পর্যায়ে জমির ক্রেতা গণেশের ছেলে আশিক প্রদত্ত ১ লাখ ৫১ হাজার টাকা ফেরত চাইলে বিক্রেতা তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং বাড়িঘর ভেঙে সরিয়ে নিতে হুমকি দেন।

সর্বশেষ জমি বিক্রেতা শামিমুল ইসলাম গত ১৮ অক্টোবর তার দলবল নিয়ে হাটফাজিলপুর সরদার পাড়ায় গণেশের বাড়িতে গিয়ে থানায় দায়েরকরা মামলা তুলে নিতে হুমকি দেন। এ ঘটনায় গণেশের ছেলে আশিক বাদী হয়ে গত ২৪ অক্টোবর শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেন। হাটফাজিলপুর সরদার পাড়ার এই হিন্দু পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে  বলে স্থানীয়রা  জানিয়েছে।

বাদী আশিক কুমার জানান, “আমরা অসহায় হিন্দু পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। শামিমুল ইসলামকে অতিরিক্ত ১৬ হাজারসহ ১ লাখ ৫১ হাজার টাকা বুঝিয়ে দেওয়ার পরও তিনি জমি রেজিস্ট্রি করছেন না। আমাদের বায়নানামা করে বছরের পর বছর ঘুরাচ্ছেন। রেজিস্ট্রি করতে বললে তিনি আমাদের ভিটে-বাড়ি উচ্ছেদের হুমকি দিচ্ছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করে আমাদের পক্ষেই প্রতিবেদন দিয়েছে।”

তিনি আরও জানান, “এর আগেও তিনি আমাদের মারধর করায় থানায় মামলা করি। এখন সেই মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। শামিমুল ইসলামের নামে ঝিনাইদহে হেফাজতে ইসলাম কর্মী হত্যা মামলা এবং সাংবাদিককে মারধরের মামলা আছে। ক্রয়করা জমি রেজিস্ট্রি করে দেওয়া ও আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪