| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব গ্রহণ করবে না জর্ডান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১২:০০:৫০:অপরাহ্ন  |  ১৩৫২২১৪ বার পঠিত
গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব গ্রহণ করবে না জর্ডান

ইন্টারন্যাশনাল ডেস্ক : বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব পেলে জর্ডান তা গ্রহণ করবে না।

জর্ডানের অর্ধেকের বেশি জনসংখ্যা ফিলিস্তিনের বংশোদ্ভূত উল্লেখ করে তিনি বলেন, এ কারণে গাজায় জর্ডান সেনা পাঠালে তা পক্ষপাতমূলক মনে হবে। তবে গাজার স্থানীয় পুলিশের মান উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজন হলে আমরা সেখানে সহযোগিতা করব।

বাদশা বলেন, “আমরা যদি ফিলিস্তিন ও ইসরাইলের ভবিষ্যৎ নির্ধারণে ব্যর্থ হই এবং আরব, মুসলিম বিশ্ব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বতন্ত্রভাবে স্থাপন করি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব।”

ফিলিস্তিন সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবানও জানান বাদশা দ্বিতীয় আবদুল্লাহ।

রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪