| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাই হ্রদকে বাঁচাতে এখনই ড্রেজিং শুরু করা দরকার: উপদেষ্টা ফরিদা আখতার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১২:০৪:১১:অপরাহ্ন  |  ১৩৬২৯৮৫ বার পঠিত
কাপ্তাই হ্রদকে বাঁচাতে এখনই ড্রেজিং শুরু করা দরকার: উপদেষ্টা ফরিদা আখতার
ছবির ক্যাপশন: কাপ্তাই হ্রদকে বাঁচাতে এখনই ড্রেজিং শুরু করা দরকার: উপদেষ্টা ফরিদা আখতার

রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদকে বাঁচাতে এখনই ড্রেজিং শুরু করা দরকার: উপদেষ্টা ফরিদা আখতার


সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদা আখতার এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের। আমরা কেবল তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের দায়িত্ব পালন করছি। আইন অনুযায়ী যে কাজগুলো করার কথা, সেগুলো করব এবং সিদ্ধান্ত হবে ক্যাবিনেট মিটিংয়ে।’

তিনি আরও বলেন, ‘কবে শেষ ক্যাবিনেট মিটিং হবে, সেটিও ক্যাবিনেটে সিদ্ধান্ত হবে।’

কাপ্তাই হ্রদ রক্ষায় জরুরি পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে ফরিদা আখতার বলেন, ‘লেকে পলি জমে পানি কমে যাচ্ছে। এতে বড় মাছ টিকে থাকতে পারছে না, ছোট মাছ বেড়ে যাচ্ছে। কাপ্তাই হ্রদকে বাঁচাতে এখনই ড্রেজিং শুরু করা দরকার।’

তিনি আরও বলেন, ‘লেকে দূষণও বাড়ছে। এখানে পয়ঃনিষ্কাশন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে পানির মান নষ্ট হচ্ছে। স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

১৯৫০ সালের মৎস্য আইন সংশোধনের পরও দেশে নিষিদ্ধ জাল ব্যবহারের প্রবণতা বন্ধ হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে নিষিদ্ধ জালগুলো সত্যিকারভাবে বন্ধ করতে হবে। আইন প্রয়োগে সবার সহযোগিতা প্রয়োজন।’

সভায় অংশ নেওয়া জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, ‘কাপ্তাই হ্রদে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নাব্যতা কমে গেছে, ফলে মাছ ধরা ব্যাহত হচ্ছে। তারা বলেন, ‘মাছের মৌসুমে সংরক্ষণের অভাবে গুণগত মান নষ্ট হয় এবং দামও কমে যায়।’

তারা আরও দাবি জানান, ‘মাছ শিকার নিষিদ্ধ মৌসুমে প্রতি পরিবারে চাল বরাদ্দ ২০ কেজি থেকে বাড়িয়ে ৪০ কেজি করার।’

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও সংগঠনের প্রতিনিধিরা।

সভায় কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম।

বিকেলে উপদেষ্টা ফরিদা আখতার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিএফডিসির উপকেন্দ্র এবং বিএফআইডিসির স্থান পরিদর্শন করেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪