| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে হাতে নাতে ধরা খেলো ছিনতাইকারী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১২:৪৫:১৩:অপরাহ্ন  |  ১৩৪২৭৯০ বার পঠিত
নাটোরের লালপুরে হাতে নাতে ধরা খেলো ছিনতাইকারী

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে অটো চার্জার ভ্যান ছিনতাইয়ের সময় নিজের বাজি রেখে সেটি রক্ষা করলেন ভ্যানচালক। সেই সঙ্গে হাতেনাতে ধরাও পড়লো ছিনতাইকারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ভ্যান চালকের জিহাদ বাড়ী থেকে তার বাবার অটোভ্যানটি নিয়ে লালপুর উপজেলার বুধপাড়া কালী মন্দিরের মেলায় ভাড়া নিয়ে যায়। কালি মেলা থেকে সন্ধ্যা ৬টার দিকে ৩ যুবক যাত্রীবেশে গোপালপুর রেলগেটে যাওয়ার জন্য ভাড়া করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে ভ্যান চালক জাহিদকে তারা ধারালো অস্ত্র দেখিয়ে ভ্যান থামাতে বাধ্য করে। 

ভ্যান থামালে ছিনতাইকারীরা জিহাদকে এলোপাথারী মারপিট করে জোরপূর্বক ভ্যানটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় জাহিদ ছিনতাইকারী মৃদুলকে ধরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। তবে বাকি দুই ছিনতাইকারী ভ্যান নিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন ৯৯৯ কল দিলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্যান চালক জাহিদকে উদ্ধার ও ছিনতাইকারী মৃদুলকে

আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জাহিদের পিতা মোঃ লালন আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ী এলাকা থেকে রাত পৌনে ৩টার দিকে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করে।

 লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জাহিদের পিতা লালন আলী বাদী হয়ে থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার জাহিদুল ইসলাম মৃদুল কে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪