| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল স্থগিতের দাবিতে সুবর্ণচরে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৭:০১:৩১:পূর্বাহ্ন  |  ২০৫৫৮০০ বার পঠিত
খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল স্থগিতের দাবিতে সুবর্ণচরে সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল স্থগিতের দাবিতে সুবর্ণচরে সংবাদ সম্মেলন

 নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সংবাদ সম্মেলন করেছে খুচরা সার বিক্রেতা এসেসিয়েশন অব বাংলাদেশ এর সুবর্ণচর উপজেলা শাখা। সার নীতিমালা ‘২০০৯’ এর পুনর্বহাল ও ‘২০২৫’ এর বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় সুবর্ণচর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সদস্য বাবুল চন্দ্র শীল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুচরা সার ও কীটনাশক ব্যাবসায়ী আব্দুর রহিম ,মোহাম্মদ জাফর, মন্জুর রহমান, মিলন ,সাহেদ উদ্দিন,সাজু প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের সার নীতিমালা ‘২০২৫’ বাস্তবায়িত হলে অনেক খুচরা সার বিক্রেতা পুঁজি হারিয়ে পথে বসবে। অনেক পরিবারের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। অনেক ব্যবসায়ী কৃষকদেরকে বাকিতে সার দিয়েছিলেন, বকেয়া টাকা তুলতে না পারলে ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণ সময়মতো পরিশোধ করতে পারবে না। ফলে ঋণখেলাপি হয়ে যাবে। কৃষকরা সবসময় ডিলারদের কাছ থেকে সার নিতে পারে না, এর কারণে সরকার ৯ টি ওয়ার্ডে ৯ জন খুচরা ডিলার দিয়েছেন, তারা আমাদের কাছ থেকে সুবিধামতো  তাদের সার নিয়ে থাকে, এখন যে নীতিমালা সরকার করছে তা উভয়ের সুবিধা না হয়ে বরং আরও অসুবিধা হবে, তাই আমরা এই নীতিমালা বাতিলের জন্য সরকারের কাছে আবেদন করছি।’

সংবাদ সম্মেলন শেষে খুচরা সার ডিলাররা সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কৃষি সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪