| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১৩:৩৯:১৭:অপরাহ্ন  |  ১৩৪৪৯৩৫ বার পঠিত
শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:  জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মাওনা চৌরাস্তা থেকে শুরু হয়ে পল্লীবিদ্যুৎ মোড় ঘুরে পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড ও স্লোগানে অংশ নেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবশ্যই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ৫ দফা দাবির বাস্তবায়ন জরুরি। এসব দাবির জন্য জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, পৌর আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার ও ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান প্রমূখ।

 রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪