| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইকে গালাগালি: সেই রাব্বিকে ২ লাখ টাকা ঋণ দিল ব্যাংক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১৫:২৬:৪১:অপরাহ্ন  |  ১৩৪৪০১৬ বার পঠিত
মাইকে গালাগালি: সেই রাব্বিকে ২ লাখ টাকা ঋণ দিল ব্যাংক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: অবশেষে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বির। প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তায় তিনি পেয়েছেন দুই লাখ টাকার ঋণ। গত ২৩ অক্টোবর ঋণের টাকা হাতে পেয়ে বিদেশগমনের টিকিট নিশ্চিত করেছেন তিনি।

আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন রাব্বি। চেক হাতে পাওয়ার পর নিজের ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে রাব্বি লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না।’

তিনি সবার উদ্দেশে দোয়া চেয়েছেন এবং আগের ক্ষোভ প্রকাশের জন্য ক্ষমা চেয়েছেন।

এর আগে ১৭ অক্টোবর দুপুরে বিদেশ যাওয়ার টাকা না পেয়ে ক্ষোভে রাব্বি ৫০০ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেন। পরে তিনি সেই ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রথমে কেউ বিষয়টি হাস্যরসাত্মকভাবে নিলেও পরে অনেকে রাব্বির হতাশাকে বাস্তব জীবনের সংগ্রামের প্রতিফলন হিসেবে দেখেন।

রাব্বি বলেন, ‘আমার ভিডিও দেখার পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। সব কাগজপত্র জমা দেওয়ার পর ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়। এখন হাতে টিকিটও এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সফল হতে পারি।’

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ‘বিষয়টি ব্যাংকের নজরে আসার পর স্থানীয়দের সহায়তায় রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম দুই মাস পর থেকে কিস্তিতে ঋণ পরিশোধ শুরু হবে।’

তিনি আরও জানান, ‘যারা বিদেশ যেতে আগ্রহী কিন্তু আর্থিকভাবে সমস্যায় আছেন, তাঁরা প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪