| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোংরা পরিবেশে খাবার তৈরি, কারখানা মালিককে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১৫:২৭:০৫:অপরাহ্ন  |  ১৩২১৮৯৮ বার পঠিত
নোংরা পরিবেশে খাবার তৈরি, কারখানা মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাবার সামগ্রী স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ না করার অপরাধে বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের হাজী মহসিন রোডে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী কর্তৃক চাঁদপুরের হাজী মহসিন রোড ও মিশন রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাবার সামগ্রী স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ না করার অপরাধে ঢাকা কনফেকশনারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪