| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে প্রবাসীসহ দুজনকে ফ্লাইওভার থেকে অপহরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ২১:১২:৪৭:অপরাহ্ন  |  ১৩২১১২৪ বার পঠিত
চট্টগ্রামে প্রবাসীসহ দুজনকে ফ্লাইওভার থেকে অপহরণ

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়। তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

প্রায় ঘন্টাখানেক পর অক্সিজেন এলাকা থেকে ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাধা অবস্থায় খুঁজে পায় স্বজনেরা। পরে অপহৃত আরেক যুবকের খোঁজ পাওয়া যায়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সিএনজি চালাক।

এসময় তাদের সাথে থাকা লাগেজসহ সব জিনিসপত্র অপহরণকারীরা নিয়ে নেয়।

জানা গেছে, ২০২০ সাল থেকে মুন্না আবুধাবিতে থাকেন। চট্টগ্রামের নজুমিয়া হাট বাসিন্দা মুন্না বাবার অসুস্থতায় ইমার্জেন্সি দেশে ফেরেন। এরপর সোমবার সকালেক এই অপহরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, আমরা এই ঘটনা শুনেছি। আমরা দ্রুত টিম পাঠিয়েছি। ভুক্তভোগী দুইজনকেই পাওয়া গিয়েছে শুনেছি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪