| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৩:৫৬:৪৩:পূর্বাহ্ন  |  ১৩২১৩৩৪ বার পঠিত
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী নিহত
ছবির ক্যাপশন: চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ আরও ৮

চট্টগ্রাম প্রতিনিধি  : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বাকলিয়ার এক্সেস রোড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও এলোপাতাড়ি গুলিবর্ষণ। ঘটনাস্থলেই সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এলাকার বাসিন্দারা জানান, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছে। ব্যানার টানানো ও সরানো ঘটনাটি সেই বিরোধেরই পরিণতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম বলেন, মধ্যরাতে হঠাৎ গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি, কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে।চমেক হাসপাতালে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে জিএম সালাউদ্দিন আসাদ অভিযোগ করে বলেন, মেয়রের ছবি লাগিয়ে কিছু যুবলীগের লোক ব্যানার টানিয়েছিল। মেয়রের নির্দেশে তা খুলতে গেলে আমাদের ছেলেদের তুলে নিয়ে মারধর করা হয়। পরে ছাদ থেকে গুলি চালানো হলে সাজ্জাদ নিহত হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল বাদশা দাবি করেন, হামলাকারীরা বিএনপির কেউ নয়, তারা আগে যুবলীগ করত। ৫ আগস্টের পর থেকে তারা যুবদলের নাম ব্যবহার করে নানা অপকর্ম করছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। এছাড়া আরও আটজন আহতকে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪