| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের গুরুদাসপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ২৩:০৮:৫০:অপরাহ্ন  |  ২১৮৮০৯০ বার পঠিত
নাটোরের গুরুদাসপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: নাটোর

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক সাত টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন জানান,“লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪