| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে ‘নড়িয়া’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৬:১৯:৫৬:পূর্বাহ্ন  |  ১৩১৮৬৮৭ বার পঠিত
ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে ‘নড়িয়া’

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের খালগুলো এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে  পরিণত হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পাশাপাশি খাল ভরাট হয়ে যাওয়ায় দখল হচ্ছে খালের জায়গা। তবে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয়রা জানান, বাজারের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলায় খালগুলো অস্তিত্ব হারাতে বসেছে। ভরাট হয়ে যাওয়ায় প্রভাবশালীরা অবৈধ স্থাপনা তৈরি করে খালের জায়গা দখল করে নিচ্ছেন। একই চিত্র দেখা যাচ্ছে জেলার অন্যান্য খালেও।

কৃষকরা জানান, আগের মতো এখন আর খালে পানি থাকে না, ফলে চাষাবাদে পানির সংকটে পড়ছেন তারা। তারা দ্রুত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জায়গা চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা গ্রহণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪