| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৮:১০:১৬:পূর্বাহ্ন  |  ১৩১৮৫৫৪ বার পঠিত
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত
ছবির ক্যাপশন: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

 ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘দেশের জনগণের আমিষের চাহিদা পুরণ করতে মাছ চাষের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই নিজ নিজ পরিসরে উদ্যোগ নিতে হবে। ছোট পরিসরে হলেও মৎস, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে সেই বার্তাটি দিতে চাই।’

 রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪