| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৮:৫৬:৩৩:পূর্বাহ্ন  |  ১৩৩৬৩৬৯ বার পঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ সদরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।

সভায় বক্তারা বলেন, ‘আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালনের লক্ষ্যে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে প্রত্যেক ইউনিয়নে নেতাকর্মীদের একত্রিত হয়ে প্রস্তুতি নিতে হবে, যেন মূল অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’

বক্তারা আরও নির্দেশ দেন, প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত এক হাজার থেকে পনেরো শ জন সাধারণ কর্মীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা সবাইকে আহ্বান জানান, ‘গ্রামের মসজিদগুলোতে যেন কোনো রাজনৈতিক সভা না হয়— এমনটা নিশ্চিত করতে এবং কেউ করলে তাকে বাধা দিতে হবে।’

 রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪