| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৩:০৮:৩৩:পূর্বাহ্ন  |  ২১৮৬২৪২ বার পঠিত
নাটোরে বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি: বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবি জানিয়েছে নাটোরের বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন। ‘সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫’-এ বিএডিসি বীজ ডিলারদের অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, নাটোর সদর থানার সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, লালপুর থানার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, চাঁদ মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলার বীজ ডিলাররা অংশ নেন।

বক্তারা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে মানসম্মত বীজ সরবরাহ করে আসছি। একইভাবে সার সরবরাহের দায়িত্বও নিতে চাই। এজন্য বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের সুযোগ দিতে হবে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪