মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মঙ্গলবার( ২৮ অক্টোবর) ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনসহ একাধিক মামলা দায়েরের পর তিনি আত্মগোপন করেন। আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুল প্রায় দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার তার একটি অপারেশন হওয়ার কথা ছিল। তার পূর্বে তিনি মারা যান । তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
বাদ আসর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা