| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রলীগ নেতার হামলায় যুবদল কর্মী হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৯:২৬:৪৮:পূর্বাহ্ন  |  ১৩৪১৯৩৩ বার পঠিত
ছাত্রলীগ নেতার হামলায় যুবদল কর্মী হাসপাতালে

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জুম্মান মাদবর (২২) নামে এক যুবদল কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জুম্মানের মা বাদী হয়ে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত জুম্মান কেদারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহাঙ্গীর শেখের ছেলে। হামলার অভিযোগ উঠেছে একই এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সিয়াম আহমেদ (২২)-এর বিরুদ্ধে, যিনি কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আহতের মা জানান, রবিবার (২৬ অক্টোবর) দুপুরে তার ছেলে পাওনা টাকা চাওয়ার জন্য ছাত্রলীগ নেতা সিয়ামের কাছে গেলে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সিয়াম তার মাথায় এবং পায়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২৮ অক্টোবর) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন,“অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে কিছু তথ্য পাওয়া গেছে, যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪