| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে খেলার ছলে বিষপান, দুই শিশু হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১০:১৬:৫৭:পূর্বাহ্ন  |  ১৩৫৭৫০২ বার পঠিত
মেহেরপুরে খেলার ছলে বিষপান, দুই শিশু হাসপাতালে
ছবির ক্যাপশন: খেলার ছলে বিষপান, দুই শিশু হাসপাতালে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় খেলার ছলে বিষপান করেছে দুই শিশু। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ দুই শিশু হলো— শিশুবাগান পাড়ার আকুববারের ছেলে সোহান (২ বছর ৬ মাস) ও একই এলাকার সালাউদ্দিনের ছেলে ইমরান (২ বছর ৬ মাস)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু একসঙ্গে খেলছিল। এ সময় ঘরে রাখা একটি বোতলে থাকা বিষ তারা পানি মনে করে পান করে ফেলে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শিশু দুজনই আশঙ্কামুক্ত রয়েছে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪